Skip to main content

Cib news IN feed

শান্তিনিকেতন মেতেছে বসন্ত উৎসবে


শান্তিনিকেতনের বসন্ত উৎসবে গান আর রঙে মেতে ওঠে সবাই। ছবি: ভাস্কর মুখার্জিশান্তিনিকেতনের বসন্ত উৎসবে গান আর রঙে মেতে ওঠে সবাই। ছবি: ভাস্কর মুখার্জিপ্রতিবছরের মতো এবারও বসন্ত উৎসবে মাতল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। আজ বৃহস্পতিবার সকালে বৈতালিকের মাধ্যমে শান্তিনিকেতনে শুরু হয় এই বসন্ত উৎসব। গান আর রঙে মেতে ওঠেন হাজারো শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষকসহ দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা নৃত্যের তালে তালে পা মেলান বিশ্বভারতী চত্বরে।
এবার এই উৎসবকে ঘিরে পোশাক পরিধানের বিষয়ে নতুন বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সবুজকলি সেন। তিনি বলেছেন, কয়েক বছর ধরে দেখা গেছে, এই উৎসবে ছাত্রীরা নির্দিষ্ট পোশাক পরে নেচে-গেয়ে অংশ নিলেও ব্যতিক্রম ঘটে ছাত্রদের বেলায়। তাঁদের অনেককেই দেখা যায় জিনস প্যান্টের সঙ্গে পাঞ্জাবি পরে যোগ দিতে। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগেই জানিয়ে দিয়েছে, ছাত্রদেরও নির্দিষ্ট পোশাক পরতে হবে—ধুতি বা পায়জামার সঙ্গে সাদা, হলুদ বা বাসন্তী রঙের পাঞ্জাবি। আর নাচতে হবে খালি পায়েই। সেই নিয়ম মেনে সবাই এবার শান্তিনিকেতনে মেতে ওঠেন বসন্ত উৎসবে।
শান্তিনিকেতনের বসন্ত উৎসবে গান আর রঙে মেতে ওঠে সবাই। ছবি: ভাস্কর মুখার্জিমূলত, ১৯০৭ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন ‘ঋতুরঙ্গ উৎসব’। সেদিন শান্তিনিকেতনের প্রাণকুঠিরের সামনে শুরু হয় এই উৎসব। এখন অবশ্য সেদিনের সেই প্রাণকুঠি শমীন্দ্র পাঠাগার হিসেবে পরিচিত। সেই ঋতুরঙ্গ উৎসবই আজকের বসন্ত উৎসব। আগে বসন্তের যেকোনো দিন অনুষ্ঠিত হতো এই উৎসব। পরবর্তী সময়ে অবশ্য বসন্ত পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় এই উৎসব।

Popular posts from this blog

Moner Kinare Bangla Movie Song Live TV 24 | Xpromedia Film Production Pr...

Arshina Priya Video Portfolio @ Live TV 24